৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

গ্লোবটিভি২৪ডটকম : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্দেশনায় ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অদ্য ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টায় আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আশীষ কুমার ভট্টাচার্য্য’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়া। সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মঞ্জুর হোসেন, এম.এ সোবহান, রতন আচার্য্য, এস.এম আলমগীর, মহিউদ্দীন শাহ্, খোরশেদ আলম, সেকান্দর হোসেন, জানে আলম, সলিল চৌধুরী, কাঞ্চন দাশ, তৌহিদুল আলম তৌহিদ, জসিম উদ্দিন আরমান, এস.এম মুরাদ, আমিনুল ইসলাম আজাদ, হায়দার আলী, জাহাঙ্গীর খান, মোঃ ইয়াকুব, এস.এম নেছার, সৈয়দ জুবেল আলম, সামশুল আলম, মোঃ মামুন, মিনহাজ উদ্দিন অভি, রুমা আক্তার, ফজলে রাব্বী, হাবিবুল ইসলাম, রনি ধর প্রমুখ। সভাপতি মোঃ ইকবাল হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন তার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। শেখ হাসিনার শাসনামলে যে উন্নয়ন হয়েছে তা ভোটারদের কাছে তুলে ধরতে হবে। বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও কর্মসূচীর মতো অপরাজনীতির চিন্তাভাবনা মাথায় নিয়ে যে অযৌক্তিক অবরোধ কর্মসূচি চালাচ্ছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা শান্তিকামী জনগণের জানমাল রক্ষায় সর্বদা সজাগ আছে।

প্রেস বিজ্ঞপ্তি