গ্লোবটিভি২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের নিহত হয়েছেন।
রোববার(২৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হানিফ পরিবহনের বাস এবং পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার ছেলে।
এই ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) এবং নাসরিন সুলতানা (২৯)।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ট্রাক চালককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।